বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

রংপুর সিটি করপোরেশনে আবারও জাতীয় পার্টির মোস্তফা মেয়র নির্বাচিত

সিপি ডেস্ক :

জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা আবারও বিপুল ভোটে রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে মেয়র নির্বাচিত হয়েছেন । ২২৯টি কেন্দ্রের মধ্যে লাঙল প্রতীকে ১ লাখ ৪৬ হাজার ৭৯৮ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো মেয়র হয়েছেন তিনি।

তার নিকটতম প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুজ্জামান পিয়াল হাতপাখা প্রতীকে পেয়েছেন ৪৯ হাজার ৮৯২ ভোট।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাত ১২টায় রংপুর শিল্পকলা একাডেমি নির্বাচনি নিয়ন্ত্রণ কক্ষ থেকে মোস্তাফিজার রহমানকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন।

নির্বাচনি ফলে হাতি প্রতীকে ৩৩ হাজার ৮৮৩ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে আছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী লতিফুর রহমান। নৌকা প্রতীকে ২২ হাজার ৩০৬ ভোট পেয়ে চতুর্থ অবস্থানে আছেন আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া।

এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। এরপর জেলা শিল্পকলা একাডেমিতে শুরু হয় ভোটের ফল ঘোষণা। সবকটি কেন্দ্রেই ইভিএমে ভোট হয়েছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত