বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

আসাদ সভাপতি ও ফাহিম সম্পাদক নির্বাচিত

পটিয়া প্রতিনিধিঃ

আগামী এক বছরের জন্য বাংলাদেশ ছাত্রলীগ, পটিয়া উপজেলা শাখার আওতাধীন কোলাগাঁও ইউনিয়ন ছাত্রলীগের কমিটির অনুমোদন দিয়েছে উপজেলা ছাত্রলীগ।

বুধবার (২৮ ডিসেম্বর) রাতে পটিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আরাফাত শাকিল ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

৪৩ সদস্য বিশিষ্ট নব গঠিত এ কমিটিতে মুহাম্মদ আসাদুজ্জামান আসাদকে সভাপতি, মোহাম্মদ গিয়াস উদ্দিন, মোহাম্মদ আবু বক্কর, মোঃ রায়হান ইসলাম, তৌহিদুল ইসলাম, মোহাম্মদ রিহান ফেরদৌস, ইফতাউল ইসলাম, আবদুল কাদের শুভ সহ সাতজনকে করা হয়েছে সহ-সভাপতি, মোঃ ফাহিম উদ্দিনকে সাধারণ সম্পাদক ও মোহাম্মদ হানিফ, আবদুল রাজ্জাক, শাহাদাত হোসেন শাকিলকে করা হয়েছে যুগ্ম সাধারণ সম্পাদক, মোহাম্মদ ইমরান, শাহেদুল ইসলাম হৃদয়, মোঃ এরশাদুল ইসলাম, অন্ত চৌধুরী ও ইখতিয়ার উদ্দীন তাইফুরকে করা হয়েছে সাংগঠনিক সম্পাদক, প্রচার সম্পাদক মোহাম্মদ নয়ন ও উপ-প্রচার সম্পাদক করা হয়েছে সুলতান মাহমুদ আদিলকে, দপ্তর সম্পাদক মোহাম্মদ আরিফ, উপ-দপ্তর সম্পাদক করা হয়েছে ইমরান হোসেন আমানকে, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক সাইদুল ইসলাম সাঈদ, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক
সাঈদুল আলম বাবলু, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ সায়েম, সমাজ সেবা সম্পাদক মোহাম্মদ ইসমাইল, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ লোকমান উদ্দীন, পাঠাগার সম্পাদক রহিম উদ্দীন ইমন, অর্থ বিষয়ক সম্পাদক রুবায়েত হোসেন অনিক, আইন বিষয়ক সম্পাদক ফয়সাল আহমদ সাগর, পরিবেশ বিষয়ক সম্পাদক রবিউল হোসেন জিসান,বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক
মোহাম্মদ ইমন, ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ হাসান, গণশিক্ষা বিষয়ক সম্পাদক পৃথ্বিরাজ চৌধুরী, ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক জুনায়েদ হোসেন সাকি, উপ-ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক অভি দে, সহ সম্পাদক করা হয়েছে আনিসুর রহমান আরজু, মোহাম্মদ পারভেজ, মোহাম্মদ আরাফাত ও মোহাম্মদ শফিউল আলমকে এছাড়াও সদস্য করা হয়েছে
জাহিদ হাসান জুবায়ের, শহিদুল ইসলাম ও আবু হুরায়রা সামির মোহাম্মদ হাকিমকে।

কমিটি গঠনের প্রসঙ্গে উপজেলা ছাত্রলীগের সভাপতি আরাফাত শাকিল বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘স্মার্ট বাংলাদেশথ গড়ার যে কর্মসূচি হাতে নিয়েছেন তা বাস্তবায়নে বাংলাদেশ রাষ্ট্র গঠনে নেতৃত্ব দানকারী সংগঠন, শহীদের রক্তস্নাত বাংলাদেশ ছাত্রলীগ দেশের ছাত্রসমাজ ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে নিরবিচ্ছিন্নভাবে কাজ করার লক্ষ্যে কোলাগাঁও ইউনিয়ন ছাত্রলীগের নতুন কমিটি গঠন করা হয়েছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত