বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

রবিবার মমতা’র ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকী

নিজস্ব প্রতিবেদক :

বেসরকারী উন্নয়ন সংস্থা মমতা’র ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী কাল রবিবার (১জানুয়ারী)। এ উপলক্ষ্যে মমতা খতমে কোরআন ও দোয়া মাহফিল এতিম খানায় খাবার বিতরণ, শারিরীকভাবে প্রতিবন্ধীদের জন্য বিনামূল্যে হুইল চেয়ার, অস্বচ্ছল ও সুবিধাবঞ্চিত নারী উদ্যোক্তাদের সেলাই মেশিন বিতরণ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি গ্রহন করেছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন একুশে পদক প্রাপ্ত দৈনিক আজাদীর সম্পাদক এম.এ মালেক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. ফরিদুল আলম, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার মাহফুজা আক্তার, ২৪ নং উত্তর আগ্রাবাদ এর ওয়ার্ড কাউন্সিলর নাজমুল হক ডিউক ও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক প্রাক্তন লায়ন্স জেলা গভর্ণর মনজুর আলম মঞ্জু।

নগরীর হালিশহরস্থ মমতা অডিটরিয়ামে বিকেল ৩ টায় বর্ণাঢ্য অনুষ্ঠানটি শুরু হবে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত