বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

পটিয়ায় আগুনে ক্ষতিগ্রস্তদের মাঝে যুবলীগ নেতা বদিউল আলমের সহায়তা

পটিয়া প্রতিনিধিঃ

চট্টগ্রামের পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়নের মধ্যমপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১১ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম।

শনিবার বিকেলে উপজেলার আশিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মধ্যমপাড়া গ্রামের উম্মত আলীর বাড়িতে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ১১ পরিবারকে খাদ্য সামগ্রী ও কম্বল, লুঙ্গি তুলে দেন তিনি।

জানা গেছে, গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে আগুনে পুড়ে ছাই হয়ে যায় উম্মত আলীর বাড়ির মাহবুবুল আলম, মুসা, ইসহাক, ইদ্রিস, আবদুল গফুর, আবসার, ফরিদ, মনসুর, আনসার, ফজল কাদের, বাদশা সহ ১১ টি বসত ঘর। আগুনে ঘরের আসবাবপত্র, নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ও জমির কাগজপত্রসহ পুড়ে ছাই হয়ে যায় ১১ টি পরিবারের স্বপ্ন।

আগুনে পুড়ে যাওয়া প্রায় ১১ টি পরিবারকে বদিউল আলম এই দুর্যোগ কাটিয়ে উঠতে ব্যক্তিগত তহবিল থেকে এ সহায়তা প্রদান করেন আগুনে পরিবারগুলোর যে ক্ষতি হয়েছে, তা আমাদের পুষিয়ে দেওয়া সম্ভব নয়। আমরা সামান্য আর্থিক সাহায্য নিয়ে অসহায় পরিবার গুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি মাত্র।

এসময় যুবলীগ নেতা বদিউল আলম বলেন, আমি বাংলাদেশ আওয়ামী যুবলীগের একজন ক্ষুদ্র কর্মী। জাতীয় জনক বঙ্গবন্ধু কন্যা রাষ্ট্র নায়ক শেখ হাসিনা অন্যতম উত্তরাধিকার, বাংলাদেশ আওয়ামী যুবলীগের মাননীয় চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও মাঈনুল হোসেন খান নিখিল ভাই যিনি ইতিমধ্যে মানবিক যুবলীগের প্রবক্তা হিসেবে সারা দেশে সাড়া ফেলেছেন ওনার নির্দেশনা অনুযায়ী যুবলীগের সকল নেতা কর্মীরা সব মানবিক কাজে, অসহায়, সুবিধা বঞ্চিত মানুষের পাশে সারা দেশের ন্যায় আশিয়াতেও দাঁড়িয়েছে।

এই সময় আরও উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা আবদুল মান্নান, কে এম নাসির, সাইফুল ইসলাম সাইফু, কাজি আল মামুন, উজ্জ্বল ঘোষ, শাহাবুদ্দীন সাদি, সাইফুল ইসলাম জুয়েল, সাইফুল ইসলাম রাসেল, ছোটন আচার্য, আতিক হাসান সহ স্থানীয় নেতৃবৃন্দ।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত