বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

পটিয়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রান সহায়তা

পটিয়া প্রতিনিধি :

পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়নের মধ্যমপাড়া এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে “আশিয়া আলোড়ন” সংগঠনের পক্ষ থেকে নগদ অর্থ, ত্রাণ ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

সোমবার (২ জানুয়ারি) সকালে ক্ষতিগ্রস্ত ১১ পরিবারের মাঝে এসব সহায়তা তুলে দেন সংগঠনটির নেতৃবৃন্দরা।

এই সময় উপস্থিত ছিলেন সভাপতি হাজী ইকবাল চৌধুরী রাশেল, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, সাবেক সভাপতি কফিল উদ্দিন চৌধুরী রুজেল, সাবেক সাধারণ সম্পাদক বখতিয়ার উদ্দিন সোহেল, ইউপি সদস্য হাসেম উদ্দিন, জমির উদ্দিন, পটিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক আনিসুল ইসলাম চৌধুরী সৌমিক,ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, ছাত্রলীগ নেতা ফাহিম, আসিফ, সাকিব, মঞ্জু, মারুফ প্রমুখ।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত