বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

পটিয়ায় রং মিস্ত্রিদের মাঝে কম্বল বিতরণ করছেন বদিউল আলম

পটিয়া প্রতিনিধি:

পটিয়া কার্পেন্টার শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ করেন কেন্দ্রীয় যুবলীগ নেতা মুহাম্মদ বদিউল আলম।

সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় মুন্সেফ বাজার আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত উন্নয়ন অগ্রগতির কাজে নিয়োজিত বৃহত্তর পটিয়া কার্পেন্টার শ্রমিক সমিতি’র নেতৃবৃন্দের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কম্বল বিতরণ ও মতবিনিময় সভা পটিয়া রং মিস্ত্রি সমিতির সভাপতি আবুল কাসেমের সভাপতিত্বে ও সমিতির সমন্বয়ক মোহাম্মদ সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম।

প্রধান বক্তা ছিলেন পটিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক ডি.এম জমির উদ্দিন।

এসময় আরো বক্তব্য রাখেন, পটিয়া রং মিস্ত্রি সমিতির সাধারণ সম্পাদক মোঃ দিদারুল আলম, জসিম উদ্দিন, মোঃ ছোটন, আওয়ামী লীগ নেতা আবুল বশর, ফজল দৌলতী, মোঃ ইসমাইল, কাজী মামুন, হাসান শরীফ, সাইফুদ্দীন ভোলা, যুবলীগ নেতা সাইফুল ইসলাম শাহীন, সুজন বড়ুয়া, মোঃ সাইফুল ইসলাম জুয়েল, ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসাইন, নুরুল ইসলাম রুবেল, মোঃ আসিফ কার্পেন্টার শ্রমিক নেতা মোঃ মাসুদ, নুরুল কবির, মোঃ ইকবাল, মোঃ রোকন, মোঃ কাসেম প্রমূখ।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত