নিজস্ব প্রতিবেদক :
বেসরকারী উন্নয়ন সংস্থা মমতা’র স্বাস্থ্য কর্মসূচির বার্ষিক সম্মিলন’২৩ শুক্রবার সন্ধ্যায় ৬ জানুয়ারী নগরীর হালিশহরস্থ একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। মমতা’র স্বাস্থ্য কর্মসূচির কন্সাল্টেন্ট, মেডিকেল অফিসার ও সকল স্বাস্থকর্মীদের অংশগ্রহনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১১ আসনের সাংসদ এম. আবদুল লতিফ এম.পি।
মমতা’র প্রধান নির্বাহী রফিক আহামদ এর পরিচালনায় অনুষ্ঠিত সম্মিলনে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ ফজলে রাব্বী, পরিবার পরিকল্পনা চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ আবুল কালাম। সম্মিলনে মমতা’র কার্যকরী পরিষদের সভাপতি মো. জাহাঙ্গীর আলম জোসেফ সভাপতিত্ব করেন।
সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন, মমতা’র উপ-প্রধান নির্বাহী মো. ফারুক। মমতা’র সার্বিক কার্যক্রমের উপর উপস্থাপনা করেন মমতা’র পরিচালক তৌহিদ আহমেদ। কোরআন তেলওয়াতের মাধ্যমে সম্মেলনের আলোচনা সভার পর্ব শুরু হয়। সম্মিলনে মমতা’র মাঠ পর্যায়ে কর্মরতদের কার্যক্রমের মূল্যায়ন ভিত্তিতে ‘শ্রেষ্ঠ কর্মী সম্মাননা’ প্রদান করা হয়।
বক্তব্য রাখেন মো. হারুন ইউসুফ, অধ্যাপক পুরবী দাশ গুপ্তা, মোহাম্মদ শাহারিয়ার, স্বপ্না তালুকদার, এম.এম এরশাদ, ডা. মোরশেদা বেগম, ডা. আসমা বেগম, ডা.আদৃতা দেব প্রমুখ।
ধন্যবাদ জ্ঞাপন করেন মমতা’র সাধারন সম্পাদক মো.মনসুর মাসুদ। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের মাধ্যমে সম্মিলনের সমাপনী হয়।
প্রধান অতিথির বক্তব্যে এম. আবদুল লতিফ এমপি বলেন, ‘বরেণ্য সমাজসেবক রফিক আহামদ এর নেতৃত্বে ‘মমতা’ মা ও শিশু স্বাস্থ্য সেবাসহ আর্থ-সামাজিক উন্নয়নে ‘ব্রান্ড’ হিসেবে পরিচিতি পেয়েছে। মমতার সুনাম চট্টগ্রাম ছাড়িয়ে এখন সারাদেশে ছড়িয়ে পড়েছে। সমাজের মানুষকে আলোর পথ দেখিয়ে যাচ্ছেন মমতা তার কার্যক্রমের মাধ্যমে। মমতা’র যাত্রা শুরু হয়েছিলো ১৯৮৩ সনে স্বাস্থ্য কর্মসূচির মাধ্যমে। মমতা’র কার্যক্রম সমুহ সরকারের সহায়ক শক্তি হিসেবে কাজ করছে। আমি আশা করি, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে মমতা এ ধারা অব্যহত রাখবে’।


