বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

চলে গেলেন বাংলার ইতিহাসে আরেক কিংবদন্তি রাজনৈতিক জনাব শাহজাহান সিরাজ।

নিউজ ডেস্ক: স্বাধীনতা পূর্ব ও পরবর্তী সময়ের এই ডাকসাইটে রাজনীতিক এ দেশের রাজনৈতিক ডামাডোলের মধ্যে আপন স্বকীয়তায় কখনো ডান, কখনো বাম আবার মৌলিক ধারায় তিনি আওয়ামী লীগের রাজনীতির মূল ঘরানার লোক ছিলেন। রাজনৈতিক মান-অভিমান কিংবা দৃষ্টিভঙ্গি থেকে বিভিন্ন সময়ে তিনি রাজনৈতিক তরী বদল করলেও পেশাদার রাজনৈতিক হিসেবে এক সময় বিএনপি’র রাজনীতির সাথে যুক্ত হন এবং আমৃত্যু বিএনপির ভাইস চেয়ারম্যান এর দায়িত্ব পালন করছিলেন‌। গুনীজন বিবেচনায় বাংলাদেশ এর রাজনীতি তে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং ব্যক্তিত্বের দিক থেকে শাহাজাহান সিরাজ আপাদমস্তক একজন ভালো মানুষ ছিলেন।

শাহজাহান সিরাজ কে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গতকাল বিকেলে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই আজ বেলা সাড়ে তিনটায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন।

শাহজাহান সিরাজ বিএনপির সময়কার মন্ত্রী ছিলেন এবং দলের ভাইস চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন।

শাহজাহান সিরাজ ১৯৪৩ সালের ১ মার্চ টাঙ্গাইলে জন্মগ্রহণ করেন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত