বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

“আত্ম শক্তি”

মো: নাজিম উদ্দীন

কিসের আপন
কিসের পর–(?)

নিজের বাহু’ই শক্ত কর
রাখবি চাঙ্গা মনোবল,
ময়লা মুক্ত রাখ অন্তর —
দেখবি অশুর হত-বিহ্বল !!

লোভ-লালসা তুচ্ছ করি
নিজকে আপন বিশ্ব ধর ,
জগৎ জোড়া স্বার্থপর — !

মানবতার মূল সমতায়
নিজকে নিজে সামিল কর
দেখবি সেথা নেই ভেদাভেদ,

উর্ধ্ব-অধ: সর্বসম পূর্বাপর
আপন লাগাম শক্ত কর –!
দেখবি সেথা আলোর ঝিলিক্
আল্লাহ্ স্বয়ং তোর ভিতর !!

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত