পটিয়া প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল চট্টগ্রাম দক্ষিণ জেলার প্রথম বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে চট্টগ্রামের দোস্ত বিল্ডিং কার্যালয়ে দক্ষিণ জেলা কৃষক দলের আহবায়ক মহসীন চৌধুরী রানা’র সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক শফিউল করিম শফি’র সঞ্চালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দল চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক এড. রবিউল হাসান পলাশ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক বদিউল আলম বদরুল, জেলা কৃষক দলের সদস্য সচিব আবদুর রশিদ দৌলতী।
এতে বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মীর জাকির হোসেন, যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, সালাউদ্দিন সুমন, জাফর আহমদ, মিজান চৌধুরী, আবদুল করিম, আবু বক্কর রায়হান, আবদুস সালাম ফারুকী, গাজী হাসান, আবদুর রহমান, হাসান আলী, নাজিম উদ্দীন খান, আবদুল গফুর, জানে আলম, আরিফুর রহমান, রিজোয়ান ইসলাম রিজু, নুরুল ইসলাম প্রমুখ।
এসময় বক্তারা বলেন, কৃষি ও কৃষকের মূলত জাতীয় সমস্যা। কৃষি সমস্যা সমাধান ছাড়া জাতীয় সমস্যা সমাধান হবে না। জিয়াউর রহমানের মতো কৃষক দরদি আর কোনো রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী নেই। দ্রব্যমূল্য বৃদ্ধির কারণ হিসাবে আওয়ামী লীগের সিন্ডিকেটকে দ্বায়ী করেন বক্তারা। দেশে সুশাসন ও দ্রব্যমূল্য কমানোর জন্য সরকারকে হটানো ছাড়া কোনো উপায় নাই বলে মনে করেন তারা। দ্রব্যমূল্য বৃদ্ধি পেলেও আজ কৃষক ন্যায্য মূল্য পায় না। এই সরকার স্বাধীনতা বিরোধী। জনগণ, কৃষক বিরোধী সরকার। বাংলাদেশের মানুষ কখনো একদলীয় শাসন মেনে নিবে না। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ায় আজ নিম্ন আয়ের মানুষ অসহায়। দেশে গরীব মানুষ সংখ্যা বেড়ে গেছে। অথচ এ সরকার বলছে মানুষের ক্রয় ক্ষমতা কয়েকগুন বেড়েছে। আসলে এ সরকার তথ্য সন্ত্রাস করছে। এ সরকারের জিডিপি প্রবৃদ্ধি সবই ভুয়া।


