বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

ইউএনওকে বরণ করলেন হাটহাজারী উপজেলা চেয়ারম্যান

হাটহাজারী প্রতিনিধি :

চট্টগ্রামের হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার এবিএম মশিউজ্জামানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে উপজেলা পরিষদের পক্ষ থেকে বরণ করেছেন সদ্য আমেরিকা ফেরত হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের সভাপতি এস এম রাশেদুল আলম।

এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাসেক ও মোক্তার বেগম মুক্তা এবং ইউপি চেয়ারম্যানগণের মধ্যে জায়নুল আবেদীন, মুজিবুর রহমান মুজিব, সালাউদ্দিন চৌধুরী চেয়ারম্যান প্রমূখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ইউএনও এবিএম মশিউজ্জামান যোগদানের পর এই প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ হলো হাটহাজারী উপজেলা পরিষদ চেয়ারম্যানের সাথে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত