বাঁশখালী প্রতিনিধি :
দীর্ঘ সময় পর অবশেষে বাঁশখালী উপজেলা ছাত্রলীগের কমিটি অনুমোদন দেয়া হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস এম বোরহান উদ্দীন ও সাধারণ সম্পাদক মো. আবু তাহের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১০৪ সদস্য বিশিষ্ট এই কমিটি অনুমোদনের খবর জানা যায়।

কমিটিতে নাঈম উদ্দীন মাহফুজকে সভাপতি ও মিজানুর রহমান তালুকদারকে সাধারণ সম্পাদক করা হয়েছে। তারা দুইজনই বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরীর অনুসারী।
কমিটিতে রিয়াদুল ইসলাম রণিসহ ১৯ জনকে সহ সভাপতি, সাইফুল্লাহ বিন সিরাজ সানিসহ ৮ জনকে যুগ্ন সাধারণ সম্পাদক, আবদুল মান্নানসহ ৮ জনকে সাংগঠনিক সম্পাদক ও ৬৯ জনকে বিভিন্ন পদে মনোনীত করা হয়েছে।
উল্লেখ্য, দীর্ঘ আট বছরেরও বেশি সময় পর গত ২১ শে জানুয়ারী বাঁশখালী উপজেলা ছাত্রলীগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।


