বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

চট্টগ্রাম বিমানবন্দরে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৭ মে) বিকেল সাড়ে ৫টায় ঢাকা টু চট্টগ্রাম হয়ে দুবাইগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের সিটের ওভারহেড বিনের ভেতর থেকে যাত্রীবিহীন পরিত্যক্ত অবস্থায় একটি ব্যাগ থেকে এসব বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়। যা বাংলাদেশী টাকায় ২ কোটি ৮৭ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা। বিমানবন্দরে কর্মরত কাস্টমস কর্মকর্তাদের অভিযানে এসব বিদেশি মুদ্রা উদ্ধার হয়।

কাস্টমসের সহকারী কমিশনার মো. আকরাম হোসাইন বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের বিজি-১৪৭ নং ফ্লাইটের ১৭-এ নম্বর সিটের ওভারহেড বিনের ভেতর থেকে যাত্রীবিহীন পরিত্যক্ত অবস্থায় একটি ব্যাগ পাওয়া যায়। ওই ব্যাগ থেকে বেশ কিছু বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়। বিমানটি চট্টগ্রাম হয়ে দুবাই যাচ্ছিল।

উদ্ধার করা বিদেশি মুদ্রা। 

উদ্ধার হওয়া ব্যাগ থেকে এক হাজার ৮৭৫ পিস ৫০০ সৌদি রিয়াল যা বাংলাদেশী টাকায় দুই কোটি ৭৬ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা এবং ১০০ পিস ১০০ মার্কিন ডলার যা বাংলাদেশী টাকায় ১১ লাখ টাকা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া এসব বিদেশি মুদ্রা যা বাংলাদেশী টাকায় দুই কোটি ৮৭ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত