বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

সিএমপির তিন থানার পরিদর্শক তদন্ত পদে রদবদল

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) তিন থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) পদে রদবদল করা হয়েছে। ছানাগুলো হলো- বায়েজিদ বোস্তামী থানা, আকবর শাহ থানা ও হালিশহর থানায়।

রোববার (৬ অক্টোবর) বিকেলে সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক আদেশে এই বদলি আদেশ হয়।

আদেশে বলা হয়, কেন্দ্রীয় অপরাধ শাখার পুলিশ পরিদর্শক মো. নুরুজ্জামানকে বায়েজিদ বোস্তামী থানার ওসি তদন্ত, একই থানার ওসি তদন্ত সুজন কুমার দে, আকবর শাহ থানার ওসি তদন্ত মো. আল মামুন ও হালিশহর থানার ওসি তদন্ত মোজাহেদুল হাসান কে সিএমপি পুলিশ লাইন্সে লাইনওর এ সংযুক্ত করা হয়।

এছাড়াও, পুলিশ পরিদর্শক মো. আফতাব হোসেন কে আকবর শাহ থানার ওসি তদন্ত ও পুলিশ পরিদর্শক আবু হাসনাত মোহাম্মদ মাজেদুল হক কে হালিশহর থানার ওসি তদন্ত হিসেবে পদায়ন করা হয়।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে আদেশ সূত্রে জানা যায়।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত