বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

শহীদদের কবর জিয়ারত ও বৃক্ষরোপন করলেন শাহজাহান চৌধুরী

নিজস্ব প্রতিবেদক : 

বড়হাতিয়া ইউনিয়নে শহীদদের কবর জিয়ারত ও বৃক্ষরোপন কর্মসূচি সহ বিভিন্ন সামাজিক অনুষ্টান উপলক্ষে আসলেন মজলুম জননেতা সাবেক সাংসদ ও চট্টগ্রাম ১৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

সফরকালে সাথে রয়েছেন লোহাগাড়া উপজেলা জামায়াতের সংগ্রামী আমির অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী,শ্রমিক কল্যান ফেডারেশন চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মাওলানা নুরুল হোসাইন, বড়হাতিয়া ইউনিয়ন আমির মাওলানা জসীম উদ্দিন, বড়হাতিয়া ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান এমডি জুনায়েদ, ইন্জিনিয়ার মুহাম্মদ ইউসুফ,আইবিডাব্লিওএফ লোহাগাড়া উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি পদুয়ার কৃতি সন্তান সাইফুল ইসলাম, সমাজ সেবক রফিক দিদার, পদুয়ার কৃতি সন্তান বিশিষ্ট ব্যাবসায়ী নুরুল ইসলাম সিকদার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোহাগাড়ার নেতা মীর্জা, তরুণ শিল্পপতি, দানবীর বড়হাতিয়ার কৃত সন্তান এনামুল হক, আব্দুল্লাহ, শাহাবুদ্দিন সহ অসংখ্য নেতা কর্মী ও জনসাধারণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি আলহাজ্ব শাহজাহান চৌধুরী সংক্ষিপ্ত বক্তব্য বলেন, আগামীর সাতকানিয়া লোহাগাড়া গঠনের জন্য আমাদের কঠোর পরিশ্রম ও ঐক্যবদ্ধ থাকতে হবে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত