বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

চট্টগ্রাম বিমান বন্দরে দুই যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে সিগারেট ও ক্রীম জব্দ

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা দুই যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে বিপুল পরিমাণ সিগারেট ও আমদানি নিষিদ্ধ বিউটি-ক্রীম জব্দ করা হয়েছে। উদ্ধারে অভিযান পরিচালনা করে এনএসআই টিম ও কাস্টমস কর্তৃপক্ষ।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর (জনসংযোগ) প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল এ  তথ্য নিশ্চিত করেন।

রবিবার (২০ জুলাই) রাত সাড়ে ৯টায় দুবাই থেকে ইউএস-বাংলা এয়ারলাইনস ফ্লাইটে আসা দুই যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে এসব সিগারেট ও  আমদানি নিষিদ্ধ বিউটি-ক্রীম জব্দ করা হয়।

দুই যাত্রী হলো- ফেনী সদর এলাকার মো. আরিফুল ইসলাম ও চট্টগ্রাম রাউজানের বাসিন্দা মোশাররফ হোসেন।

এ সময় তাদের থেকে ১৬৫ কার্টুন মণ্ড সিগারেট এবং ২ হাজার ৭৬ পিস আমদানি নিষিদ্ধ বিউটি ক্রীম উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া সিগারেট ও ক্রীমের বাজার মূল্য ১৩ লাখ ৪ হাজার ১০০ টাকা। এরমধ্যে সিগারেটের বাজার মূল্য ৫ লাখ ৭৭ হাজার ৫০০ টাকা এবং বিউটি ক্রীমের দাম ৭ লাখ ২৬ হাজার ৬০০ টাকা।

প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, উভয় যাত্রীকেই পাসপোর্ট নম্বর নথিভুক্ত করে জরিমানা করা হয় এবং ভবিষ্যতে অনুরূপ ঘটনায় আইনানুগ ফৌজদারী ব্যবস্থা নেয়ার সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত