বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

সার্জেন্ট মারুফ ভূঁইয়ার মায়ের মৃত্যুতে চট্টগ্রাম জেলা পুলিশের শোক

নিজস্ব প্রতিবেদক : 

চট্টগ্রাম জেলা পুলিশে কর্মরত সার্জেন্ট মারুফ ভূঁইয়ার মা হেলেনা বেগম (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) গত শনিবার (২৬ জুলাই) রাত ১০টা ৪৫ মিনিটে চট্টগ্রামের একটি প্রাইভেট হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তিনি স্বামী, তিন পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।

হেলেনা বেগমের মৃত্যুতে চট্টগ্রাম জেলা পুলিশের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

এছাড়াও চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে মরহুমার রুহের মাগফেরাত কামনা এবং পরিবারের প্রতি গভীর সহমর্মিতা ও সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত