বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৫ লাখ টাকা মূল্যের ১ হাজার ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযানে ৫ লাখ টাকা মূল্যমানের ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৮ জুলাই) বিকেল ৩টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ থানাধীন কেরুনতলী এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের সময় এক অজ্ঞাতনামা ব্যক্তি আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে হাতে থাকা একটি প্যাকেট ফেলে দ্রুত পালিয়ে যায়।

পরবর্তীতে ওই এলাকা তল্লাশি করে পরিত্যক্ত প্যাকেট থেকে আনুমানিক ৫ লাখ টাকা মূল্যের ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করে কোস্ট গার্ড সদস্যরা।

উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট শাকিব মেহবুব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদকমুক্ত সমাজ গঠনে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত