রাঙামাটির বাঘাইহাটের দুর্গম পাহাড়ি এলাকায় ইউপিডিএফ এর আস্তানায় সেনাবাহিনী অভিযান চালিয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) সকালে অভিযানকালে সশস্ত্র ইউপিডিএফ সদস্যদের সঙ্গে সেনাবাহিনীর গুলি বিনিময়ের ঘটনা ঘটে।
অভিযান শেষে সেখান থেকে একটি একে-৪৭ রাইফেল, একটি সাধারণ রাইফেলসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
সেনাবাহিনীর এই অভিযানের বিষয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) নিশ্চিত করেছে।
পার্বত্য অঞ্চলের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইএসপিআর।


