বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সুস্থতা কামনায় চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ আগস্ট) জুমার নামাজ শেষে দক্ষিণ জেলা জামায়াত আয়োজিত এ মাহফিলে সভাপতিত্ব করেন জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য আনোয়ারুল আলম চৌধুরী।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, “আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান মানেই বাংলাদেশের মানুষের হৃদয়াবেগের প্রতীক। তিনি আজ অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। দেশবাসী তাঁর সুস্থতার জন্য প্রহর গুনছে। তিনি বিদেশে না গিয়ে দেশের চিকিৎসা ব্যবস্থার ওপর আস্থা রেখে দেশেই চিকিৎসা নিচ্ছেন। আল্লাহ যেন তাঁর এই আস্থার পুরস্কারস্বরূপ পূর্ণ সুস্থতা দান করেন।”
তিনি আরও বলেন, “বিশ্ব ইসলামী আন্দোলনের একজন বরেণ্য নেতা হিসেবে ডা. শফিকুর রহমান মানবতার পক্ষে যে ভূমিকা রেখেছেন, তা অনন্য। আমরা তাঁর দ্রুত আরোগ্য কামনায় দেশবাসী ও প্রবাসী ভাই-বোনদের প্রতি দোয়ার আহ্বান জানাই।”
জেলা সেক্রেটারি অধ্যক্ষ বদরুল হকের সঞ্চালনায় আয়োজিত দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন—জেলা সহকারী সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া, জেলা কর্মপরিষদ সদস্য নুরুল হক, জেলা মজলিসে শুরা সদস্য ডা. আবদুল জলিল ও এম. ওয়াজেদ আলী, উত্তর সাতকানিয়া থানার আমীর মাষ্টার সিরাজুল ইসলাম, সাতকানিয়া পৌরসভার আমীর অধ্যক্ষ হামিদ উদ্দীন আজাদ, নায়েবে আমীর শাহ আলম, থানার সেক্রেটারি মুহাম্মদ ইলিয়াছ, কেরানীহাট শহর শাখার সেক্রেটারি মাওলানা আবদুল মালেক এবং উপজেলা কর্মপরিষদ সদস্য রফিকুল ইসলাম প্রমুখ।


