বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

এক মণ গাঁজাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

মাদকবিরোধী অভিযানে চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানা এলাকা থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধারসহ চারজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭।

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কয়েকজন মাদক ব্যবসায়ী পূর্ব বাকলিয়া এলাকায় একটি ভাড়া বাসায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য মজুদ করে বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। ওই তথ্যের ভিত্তিতে গত সোমবার (১১ আগস্ট)  বিকাল ৩টা ৫৫ মিনিটে র‌্যাব-৭-এর একটি আভিযানিক দল জাহাঙ্গীর কলোনীর একটি টিনশেড ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে।

অভিযানে আটক হন- ছেনোয়ারা বেগম (৪০), আব্দুল করিম (৩৬), দিলদার বেগম (৩৫) এবং আনোয়ারা বেগম (৬০)।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে আটক আসামিদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশির সময় তাদের দেখানো মতে বসতঘরের বিছানার নিচ থেকে ৩টি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়, যা বিশেষ কৌশলে নীল পলিথিনে স্কচটেপ দিয়ে মোড়ানো ছিল। এসব বস্তা থেকে মোট ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতার আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও স্থানীয়দের থেকে পাওয়া তথ্যে জানা যায়, তারা পরস্পরের যোগসাজশে দীর্ঘদিন ধরে কক্সবাজার ও কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সরবরাহকারী সিন্ডিকেটের মাধ্যমে গাঁজা সংগ্রহ করত। পরে তা ভাড়াকৃত বাসায় মজুদ রেখে চট্টগ্রাম জেলা, মহানগরী এবং দেশের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি মূল্যে বিক্রি করত। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য প্রায় ৬ লাখ টাকা।

আটক আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ তাদেরকে চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত