বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

পেঁয়াজ আমদানি উন্মুক্ত করে দেয়া হবে: বাণিজ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে শিগগিরই আমদানি উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। মঙ্গলবার (১২ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ে রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ বিষয়ক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য দেন।

উপদেষ্টা বলেন, যে দেশ থেকে সস্তায় পেঁয়াজ পাওয়া যাবে, সেখান থেকেই আমদানি করা হবে।

নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলার অবনতির বিষয়ে তিনি জানান, বিচ্ছিন্ন কিছু সমস্যা থাকলেও সামগ্রিক পরিস্থিতি ঝুঁকিপূর্ণ নয়।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে নেয়া পদক্ষেপের প্রসঙ্গে তিনি আশা প্রকাশ করেন, ঘাটতি আরও কমবে; তবে এটি একতরফাভাবে নির্ভরশীল নয়। ভারতের সঙ্গেও বাণিজ্য ঘাটতি কমানোর জন্য উদ্যোগ চলছে, তবে ভারতের বাণিজ্যমন্ত্রীর কাছে পাঠানো চিঠির জবাব এখনো আসেনি।

পাটপণ্য রপ্তানিতে ভারতের নতুন নিষেধাজ্ঞা নিয়ে তিনি বলেন, এতে রপ্তানি লক্ষ্যমাত্রায় তেমন প্রভাব পড়বে না।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত