বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

সারজিস আলমের বিরুদ্ধে মামলা, তদন্তের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

সাংবাদিক তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার চালানোর অভিযোগে এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) গাজীপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক আলমগীর আল মামুনের বেঞ্চে বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ এ মামলা দায়ের করেন। মামলায় ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। আদালত মামলা গ্রহণ করে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

তানভীর সিরাজ অভিযোগ করেন, অপরাধী চক্রের ভিডিও ধারণ করায় সাংবাদিক তুহিনকে নির্মমভাবে হত্যা করা হয়। কিন্তু এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম বিষয়টি যাচাই না করেই ফেসবুকে বিএনপিকে জড়িয়ে নানা অপপ্রচার চালিয়েছেন, যা দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত