বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

চট্টগ্রামে পুলিশের এসআই’র উপর হামলার ঘটনায় আরও ৬ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে আওয়ামী লীগের মিছিল থেকে বন্দর থানা পুলিশের একজন উপপরিদর্শক (এসআই) এর উপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় আরও ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) রাতে অভিয়ান পরিচালনা করে তাদের গ্রেফতার করে বন্দর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, মো. ইরান বাদশা (২৪), নুরুল ফায়েজ পিয়াল প্রকাশ নুরাল ফায়েজ পিয়াল (২৮), মো. জোবায়ের আহমেদ নিরব (২৩), মো. ফয়সাল (২২), মনির হোসেন (২৪) ও মো. সাহেদ (১৮)। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন।

ওসি জানান, পুলিশের কর্তব্য কাজে বাধা প্রদান এবং পুলিশকে আঘাত প্রদানের ঘটনায় ভিডিও ফুটেজ দেখে ঘটনায় জড়িত আরও ছয়জন আসামিকে বন্দর থানা পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়েছে। এ মামলায় ঘটনার দিন ১৮ জন এবং পরদিন আরও একজনকে গ্রেফতার করা হয়েছিল। আজকের ৬ জনসহ এই ঘটনায় সর্বমোট ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত ২টার দিকে সল্টগোলা ক্রসিংয়ের ইশান মিস্ত্রি হাট-সংলগ্ন সড়কে এলাকায় একটি ঝটিকা মিছিল বের করেন আওয়ামী লীগ, যুবলীগসহ দলটির নেতাকর্মীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় দলের নেতাকর্মীরা পুলিশের ওপর চড়াও হয়। সেইসঙ্গে বন্দর থানার উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ রানাকে এলোপাতাড়ি কোপানো হয়। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান। বর্তমানে চমেক হাসপাতালে তিনি চিকিৎসাধীন আছেন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত