বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

বঙ্গোপসাগরের লঘুচাপে বৃষ্টি বাড়বে

নিজস্ব প্রতিবেদক :

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে কয়েকটি অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়, উত্তর অন্ধ্র প্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা উপকূলের অদূরে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ অবস্থান করছে। এর প্রভাবে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

আজ ও আগামীকাল ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর মধ্যে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটে কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে।

১৭ আগস্ট থেকে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির মাত্রা বেড়ে অতি ভারী বর্ষণ হতে পারে। ১৮-১৯ আগস্ট খুলনা ও বরিশালের বিভিন্ন এলাকায়ও তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, টানা বৃষ্টিতে নদনদীর পানি বৃদ্ধি পেতে পারে এবং নিম্নাঞ্চলে জলাবদ্ধতা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত