চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) পাঁচলাইশ থানা পুলিশের অভিযানে সাজা ও পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) দুপুর সাড়ে ১১টার দিকে চান্দগাঁও থানাধীন শমসের পাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পাঁচলাইশ মডেল থানার এসআই মো. নুরুল আবছারের নেতৃত্বে এএসআই সুজন বড়ুয়া, এএসআই রুকন উদ্দিন, এএসআই আবু সালেক ও এএসআই আবদুল্লাহ আল মাসুদ পাটোয়ারীর সমন্বয়ে গঠিত একটি এই অভিযানে অংশ নেয়।
গ্রেফতারকৃত আসামির নাম মো. আরাফাত উদ্দিন চৌধুরী। তিনি মোমিনবাগ আবাসিক এলাকা, হামজারবাগ, পাঁচলাইশের বাসিন্দা। তার বিরুদ্ধে একাধিক সাজা ও পরোয়ানা রয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতকে আইনানুগ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


