ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মাই টিভির চেয়ারম্যান মো. নাসির উদ্দীনকে গ্রেফতার করেছে। রবিবার (১৭ আগস্ট) সন্ধ্যায় গুলশান থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিএমপির মিডিয়া শাখার উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা এক হত্যা মামলায় নাসির উদ্দীনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে মিন্টু রোডে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়, যেখানে তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


