বুধবার, ৮ এপ্রিল ২০২৬
Single Top Banner

জামায়াতের শর্ত ও দাবি পূরণ না হলে নির্বাচন হবে না : হামিদুর রহমান আযাদ

নিজস্ব প্রতিবেদক :

দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, “নির্বাচনের জন্য যে শর্ত এবং দাবিগুলো আমরা দিয়েছি, সেগুলো এনসিউর করেই সরকারকে নির্বাচনে যেতে হবে। তাহলে আমরা প্রতিশ্রুতি দিতে পারি নির্বাচন হবে। অন্যথায় নির্বাচন হবে না।”

বৃহস্পতিবার (২১ আগস্ট) আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাতের পর তিনি এসব মন্তব্য করেন। এই সময় তিনি পিআর পদ্ধতি, নির্বাচন সংস্কার, লেভেল প্লেয়িং ফিল্ড ও ভোটাধিকার নিশ্চিতকরণের বিষয়ে দলের অবস্থান পুনর্ব্যক্ত করেন।

হামিদুর রহমান আযাদ বলেন, “ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার বিষয়ে আমাদের কোনো সমস্যা নেই। এমনকি এ বছরের ডিসেম্বরে নির্বাচন হলেও জামায়াত আপত্তি জানাবে না। আমাদের পক্ষ থেকে ফেব্রুয়ারি বা এপ্রিলে নির্বাচনের টাইমলাইন দেওয়ার দাবি করা হয়েছিল।”

তিনি আরও বলেন, “আমরা চাই সবার জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) তৈরি করা হোক। এখনো তা দৃশ্যমান নয়। ভোটের লেভেল প্লেয়িং ফিল্ড সকলের জন্য সমান হতে হবে। এই বিষয়ে নির্বাচন কমিশন আমাদের আশ্বস্ত করেছে।”

জামায়াত নেতা বলেন, “সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণের ক্ষেত্রে সবার বক্তব্য গ্রহণের আহ্বান জানানো হয়েছে। নির্বাচনে সন্ত্রাস ও অনিয়ম রোধ করতে পিআর পদ্ধতিতে ভোট দেওয়া জরুরি। যদিও সবাই সবকিছু চাইতে নাও পারে এবং তত্ত্বাবধায়ক সরকারও অনেকে পছন্দ করেননি, তবে জাতির কল্যাণে পিআর পদ্ধতির নির্বাচন প্রয়োজন। জনগণ চাইলে অবশ্যই পিআর পদ্ধতি মানতে হবে। আমরা মাঠে এই দাবি তুলব এবং নির্বাচনের প্রস্তুতিও নেব।”

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত