বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

চট্টগ্রামে জুলাই স্মৃতি লিখন প্রতিযোগিতা ও এক্সিবিশনের পুরস্কার প্রদান সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে শুক্রবার বিকেল ৩টায় অনুষ্ঠিত হয় জুলাই স্মৃতি লিখন প্রতিযোগিতা ও জুলাই এক্সিবিশনের পুরস্কার প্রদান অনুষ্ঠান। আয়োজনটি ছিল জুলাই ঐক্য এবং পুনাবের যৌথ উদ্যোগে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রেস ক্লাবের সদস্য সচিব ও আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহেদুল করিম কচি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষক ও পুনাবের উপদেষ্টা জাবেদ আরফাত, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক তৌহিদুল ইসলাম এবং শহীদ ওয়াসিম আকরামের সম্মানিত পিতা, শহীদ ফয়াসাল আহমেদ শান্তর সম্মানিত মা এবং শহীদ ইশমামের বড় ভাই।

দুই ইভেন্টে শীর্ষ পাঁচজনসহ মোট ১০ জনকে পুরস্কৃত করা হয়। এছাড়া অন্যান্য সকল প্রতিযোগীকেও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করেন জুলাই ঐক্য চট্টগ্রামের অন্যতম সংগঠক জুলাই যোদ্ধা আবরার হাসান রিয়াদ, যিনি সংগঠকদের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানান।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত