বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

লোহাগাড়ায় ফেন্সিডিল কান্ডে অভিযুক্ত এসআই কামালকে প্রত্যাহার 

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের লোহাগাড়ায় ফেন্সিডিল কাণ্ডের ঘটনায় থানার এসআই কামাল হোসেনকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে।

শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে তাকে চট্টগ্রাম পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মোহাম্মদ রবিউল আলম খাঁন।

জানা যায়, গত ২১ আগস্ট রাতে উপজেলার চুনতি বাজার এলাকায় তিন সোর্সকে ফেন্সিডিলসহ আটক করে স্থানীয় জনতা। পরে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম তাদেরকে সেনা ক্যাম্পে আটক করে নিয়ে যায়।

আটককৃতদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদে থানার এসআই কামালের নাম উঠে আসে।

এ ঘটনার পরপরই বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। আটককৃত তিনজন পুলিশ সোর্সদের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাবে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে এ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়।

লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রবিউল আলম খান বলেন, শুক্রবার সন্ধ্যার দিকে থানার এসআই কামাল হোসেনকে থানা থেকে প্রত্যাহার করে চট্টগ্রাম পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত