বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

বোয়ালখালী উপজেলায় যুব প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

বোয়ালখালী উপজেলার যুব বিভাগ আয়োজিত যুব প্রতিনিধি সম্মেলন শুক্রবার (২২ আগস্ট) সকালে অনুষ্ঠিত হয়। সম্মেলনে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত যুব প্রতিনিধিরা অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, দেশের যুবসমাজ জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি আশা প্রকাশ করেন, তারা নৈতিক মূল্যবোধ রক্ষা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অটুট রাখতে সচেষ্ট থাকবে।

সম্মেলনে সভাপতিত্ব করেন, উপজেলা সেক্রেটারি ফরিদুল আলম এবং সঞ্চালনা করেন পৌরসভা সভাপতি মাসুদ। প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম-৮ আসনের মনোনীত প্রার্থী ডা. আবু নাছের, দক্ষিণ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এডভোকেট মোহাম্মদ আবু নাছের, জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আরিফুর রশিদ, উপজেলা আমীর ডা. খোরশেদ আলম, পৌরসভা আমীর মুহাম্মদ হারুন, দক্ষিণ জেলা যুব বিভাগের সেক্রেটারি অধ্যাপক শাহাদাত হোছাইন এবং যুবনেতা ইঞ্জিনিয়ার মাসুদ বিন বজল।

সম্মেলনে বক্তারা যুবসমাজের ভূমিকা, সামাজিক মূল্যবোধ ও দায়িত্বশীলতা নিয়ে আলোচনা করেন এবং দেশের উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় যুবকদের সক্রিয় ভূমিকার উপর গুরুত্বারোপ করেন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত