লোহাগাড়ার বটতলী স্টেশন এলাকায় শনিবার (২৩ আগস্ট) ২০ কেজি বাসি ও পচা মাংস জব্দ করা হয়েছে। উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ শের আলীর নেতৃত্বে এসব মাংস কেরোসিন ব্যবহার করে ধ্বংস করা হয়।
ধ্বংস কার্যক্রমে লোহাগাড়া শহর পরিচালনা কমিটির আহবায়ক কাজি মাওলানা নুরুল আলম চৌধুরী, সদস্য সচিব সরওয়ার আকতারসহ শহর পরিচালনা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। তারা নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করেন।
স্থানীয়রা বলছেন, নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত রাখলে বাসি ও পচা খাদ্যদ্রব্য সরবরাহ রোধ করা সম্ভব হবে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় সহায়তা করবে।


