সামাজিক সংগঠন প্রজন্ম মীরসরাই এর উদ্যোগে বড়তাকিয়া যাহেদিয়া দাখিল মাদরাসার হিফয বিভাগের ছাত্রদের মাঝে ছারা বিতরণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচী ২০২৫ উদ্বোধন হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) বিকেল ৩টায় মাদ্রাসার মাঠে উৎসবমুখর পরিবেশে পবিত্র কোরআনের হিফজ বিভাগের ছাত্রদের মাঝে বিভিন্ন প্রজাতির ছারা বিতরণের মাধ্যমে এ কর্মসূচী উদ্বোধন করা হয়।
কর্মসূচীর পৃষ্ঠপোষকতা করেন মীরসরাই এসোসিয়েশন চট্টগ্রাম এর সাধারণ সম্পাদক ও প্রজন্ম মীরসরাই এর পৃষ্ঠপোষক তৌহিদ উদ দোজা। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রহিম উদ্দিন এবং সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সেক্রেটারি শাহেদ নুর।
প্রধান অতিথি পৃষ্ঠপোষক তৌহিদ উদ দোজা বলেন, “পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি। প্রজন্ম মীরসরাই ভবিষ্যত প্রজন্মের জন্য সবুজ আন্দোলন ছড়িয়ে দিচ্ছে, যা প্রশংসনীয়।”
সভাপতি মোঃ রহিম উদ্দিন বলেন, “গাছ শুধু পরিবেশ নয়, আমাদের অর্থনীতি ও সমাজের জন্যও সম্পদ। এ উদ্যোগকে সফল করতে সকলে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।”
অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিচালক প্রকৌশলী ওমর ফারুক, সাঈদ হাসান ওভি, সেতু ক্লাবের রিগান বড়ুয়া, বসুন্ধরা ক্লাবের রিদোয়ান ও মাসুম বিল্লাহ। উপস্থিত ছিলেন হিতকরীর প্রতিষ্ঠাতা শহীদুল ইসলাম রয়েল,আকবর, আরাফাত, আবীর,মঈন উদ্দিনসহ অনেকে।
উক্ত প্রোগ্রামের সার্বিক সহযোগিতা করেন নির্বাহী পরিচালক এডভোকেট সরওয়ার নিজামী।


