বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের নেতৃত্বে আদিল – দ্বীন ইসলাম

চবি প্রতিনিধি :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আরবি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের আদিল হাসান এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মুহাম্মাদ দ্বীন ইসলাম।

রবিবার (২৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সভা কক্ষে অনুষ্ঠিত সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় তারা নির্বাচিত হন।

এতে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বে ছিলেন আবৃত্তি সংসদের উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ। নির্বাচন সমন্বয়কের দায়িত্বে ছিলেন সদ্য সাবেক সভাপতি মো. শাহাদাত হুসাইন। এছাড়া সভায় উপস্থিত ছিলেন সংসদের উপদেষ্টা ও দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মোজাম্মেল হক এবং অতীশ দীপঙ্কর হলের হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক এ. জি. এম. নিয়াজ উদ্দিন।

প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন ‘ক্যাম্পাসে অসংখ্য সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন থাকলেও, আর্থিক প্রতিবেদন উপস্থাপন ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় স্বচ্ছ নির্বাচন আয়োজনের সাহস খুব কম সংগঠনই দেখায়। এজন্য আবৃত্তি সংসদ বিশেষ প্রশংসার দাবিদার।’

সংসদের উপদেষ্টা সহযোগী অধ্যাপক মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, ‘সংসদের কর্মীরা অক্লান্ত পরিশ্রম করছে। এই কাজই তাদের একদিন অনন্য উচ্চতায় পৌঁছে দেবে।’

সদ্য সাবেক সভাপতি মো. শাহাদাত হুসাইন বলেন, ‘আবৃত্তি সংসদ ইতোমধ্যে ক্যাম্পাসের অন্যান্য সংগঠনের তুলনায় নিজেদের স্বাতন্ত্র্য প্রমাণ করেছে। আশা রাখি নতুন নেতৃত্ব পূর্বসূরিদের ছাড়িয়ে যাবে।’

নব-নির্বাচিত সভাপতি আদিল হাসান বলেন, ‘এই সাংস্কৃতিক আগ্রাসনের যুগে সকল অপশক্তিকে মোকাবিলা করে আবৃত্তি সংসদ একদিন জাতীয় সাংস্কৃতিক অঙ্গনের আদর্শ হয়ে উঠবে।’

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত