বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

মিরসরাইয়ে জামায়াত প্রার্থীর সহযোগিতায় তিনটি সড়ক সংস্কার সম্পন্ন

মিরসরাই প্রতিনিধি :

মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে তিনটি সড়ক সংস্কার করা হয়েছে। দক্ষিণ অলিনগর আকবরনগর, কামাল সরকার এবং লাদেনের টিলা এলাকায় এসব সড়ক সংস্কার করা হয়।

চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট সাইফুর রহমানের সার্বিক সহযোগিতায় ও উপজেলা জামায়াতের তত্ত্বাবধানে আনুমানিক ১ লাখ টাকা ব্যয়ে সংস্কার কাজ সম্পন্ন হয়।

ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম উত্তর জেলার সেক্রেটারি মাঈন উদ্দিন রায়হান জানান, করেরহাট ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ৫ নম্বর ওয়ার্ডের আকবরনগর সড়ক, কামাল সরকার সড়ক এবং লাদেনের টিলা সড়কের সংস্কার কাজ করা হয়েছে।

সংস্কার কাজের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, করেরহাট ইউনিয়ন জামায়াতের আমির মাষ্টার ফখরুল আলম ভূঞা, ইউনিয়ন শাখা জামায়াতের সভাপতি আমিনুল হক, অর্থ সম্পাদক আলী আজগর, যুব বিভাগের সদস্য শরীফুল ইসলামসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সমাজসেবকরা।

এলাকার জনগণ সড়ক সংস্কার কাজে সন্তোষ প্রকাশ করেছেন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত