বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

ফটিকছড়িতে ১০২০ লিটার সয়াবিন তেলসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নানুপুর বাজারে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর ১ হাজার ২০ লিটার সয়াবিন তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৫ আগস্ট) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে মেসার্স কামাল স্টোরের মালিক মো. ইকবাল (৩৮) কে আটক করা হয়। তিনি ধর্মপুর ইউনিয়নের রায়দার বাড়ির খায়রুল বশরের পুত্র।

প্রশাসন সূত্রে জানা গেছে, খোলা বাজারে বিক্রির জন্য নিষিদ্ধ টিসিবির তেল দীর্ঘদিন ধরে মজুদ ও বিক্রি করছিল দোকানটি। গোপন সংবাদের ভিত্তিতে ভোরে অভিযান চালিয়ে তেল জব্দ করা হয় এবং দোকান মালিককে পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে।

অভিযানে ফটিকছড়ি থানা পুলিশ, নানুপুর ইউনিয়ন পরিষদ এবং বাজার পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী জানিয়েছেন, খোলা বাজারে টিসিবির পণ্য বিক্রির দায়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং এরকম অভিযান অব্যাহত থাকবে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত