বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান

নিজস্ব প্রতিবেদক :

আজ সোমবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত ফটিকছড়ি উপজেলার বাগানবাজার ইউনিয়নের মতিননগর ও নতুন বাজার এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে চারটি ড্রেজার মেশিন বিকল করা হয় এবং প্রায় ৮০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।

অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম। এ সময় ভুজপুর থানা পুলিশের একটি দল এবং ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, নারায়ণহাট ইউনিয়ন ভূমি অফিস উপস্থিত ছিলেন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত