মো: নাজিম উদ্দীন
বাবা’ই আমার বিশ্বভূবন—
বাবাই মনোবল—!
বাবার দেয়া দীক্ষা বিহীন,
নেইতো কোলাহল —!
আজি মম দৃপ্ত শপথ-
সঙ্গ লয়ে চলরে তোরা চল—!
বাবার দেয়া সুপ্ত সূক্ষ্ম–
নির্মোহ ঐ মর্ম দীক্ষা সতত বিরল !
লাল-সবুজের সার্থকতা —
তব মর্মে কী সফল—(?) !!
চলরে তোরা চল্
৭১ʼর মশাল হাতে দৃপ্ত মনোবল,
রুখবো শত্রূদল –!!
বাবা’র দেয়া দীক্ষা
সনে থাকবো অবিচল–!!


