স্টাফ রিপোর্টার: প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পে কর্মরত পুষ্টি কর্মী হুমায়রা মাহামুদ সড়ক দুর্ঘটনায় নিহত হন।
আজ ১৯ জুলাই বিকালে তার দুই মেয়েকে ৩ লক্ষ ৫০ হাজার টাকার অনুদান প্রদান করেছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। তিনি নিহতের পরিবারের সদস্যদেরকে ব্যক্তিগত তহবিল থেকেও সহায়তার প্রতিশ্রুতি দেন।
এসময় চসিক, প্রধান নির্বাহী কর্মকর্তা সামসুদ্দোহা, প্রধান রাজস্ব কর্মকর্তা মফিদুল আলম, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, প্রধান পরিছন্ন কর্মকর্তা শফিকুল মান্নান সিদ্দিকী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুদীপ বসাক ,প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের ও দারিদ্র্য হ্রাস কর্মসূচি প্রকল্পের টাউন ম্যানেজার সরোয়ার হোসেন খাঁন, আইটি অফিসার ইকবাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।


