চট্টগ্রামের ফটিকছড়িতে দাঁতমারা বাজার সংলগ্ন সড়ক থেকে হাঁচি মিয়া (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৭ আগস্ট) সকাল ৯টার দিকে রামগড়-হেয়াকো সড়ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত হাঁচি মিয়া দাঁতমারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নিশ্চিন্তা গ্রামের মৃত নজির আহম্মদের ছেলে।
ভুজপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুল আলম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। মৃতদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


