বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

সিএমপিতে বাংলাদেশ পুলিশ  মেধাবৃত্তি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সদর দপ্তরের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ১২টায় বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি উপলক্ষে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপি কমিশনার হাসিব আজিজ বিপিএম।

অনুষ্ঠানে এসএসসি পর্যায়ের ১৫ জন এবং এইচএসসি পর্যায়ের সাতজনসহ মোট ২২ জন মেধাবী শিক্ষার্থীকে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সিএমপি কমিশনার বলেন, “মেধা ও অধ্যবসায়ের মাধ্যমে নিজেদেরকে আরও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। পড়াশোনার পাশাপাশি দেশপ্রেম, সততা ও মানবিক গুণাবলী অর্জনের মাধ্যমে ভবিষ্যতে সমাজ ও দেশের কল্যাণে অবদান রাখতে হবে।”

অনুষ্ঠানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ও অতিরিক্ত দায়িত্বে (অর্থ ও প্রশাসন) মো. হুমায়ুন কবির, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) আসফিকুজ্জামান আকতার এবং উপ-পুলিশ কমিশনার (সদর) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) উপস্থিত ছিলেন। এছাড়া সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, মেধাবী শিক্ষার্থীদের অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে যোগ দেন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত