বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

রাঙ্গুনিয়ায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় রোজি আকতার (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) ভোর সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের মরিয়মনগর কাটাখালী এলাকায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত রোজি আকতার উপজেলার শিলক ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের মো. জসিম উদ্দিনের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৭ আগস্ট) রাত ৮টার দিকে তিনি তার বাপের বাড়ি মরিয়মনগর কালুগোট্টার উদ্দেশ্যে রওনা হন। পরদিন ভোরে স্থানীয়রা কাটাখালী আওসাফ কমিউনিটি সেন্টারের প্রায় ১০০ গজ আগে রাস্তার ডান পাশে তার পা ও মাথা থেতলানো অবস্থায় মরদেহ দেখতে পান। ঘটনাস্থল তার বাপের বাড়ির কাছাকাছি হওয়ায় স্থানীয়রা দ্রুত পরিবারের সদস্য ও থানায় খবর দেন।

রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে এবং প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করবে বলে জানা গেছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত