বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

উত্তর গশ্চি জামে মসজিদে ঈদে মিলাদুন্নবী মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :

রাউজানে উত্তর গশ্চি জামে মসজিদ পরিচালনা কমিটির ব্যবস্থাপনায় ৯ম ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল বুধবার (২৭ আগস্ট) রজভীয়া শাহী ময়দানে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাত রাউজান উপজেলা দক্ষিণের সভাপতি অধ্যক্ষ এস.এম. আবু মোস্তাক আল কাদেরী। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, চট্টগ্রাম উত্তর জেলার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইউসুফ তালুকদার।

প্রধান ওয়ায়েজিন হিসেবে বয়ান করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়ার আরবি প্রভাষক আল্লামা জয়নাল আবেদীন আল কাদেরী। বিশেষ ওয়ায়েজিন ছিলেন তৈয়্যবিয়া অদুদিয়া সুন্নীয়া ফাজিল মাদরাসার আরবি প্রভাষক সৈয়দ মুহাম্মদ শওকত হোসাইন রজভী এবং কদলপুর হামিদিয়া কামিল এম.এ মাদরাসার আরবি প্রভাষক মাওলানা নাসির উদ্দীন আল কাদেরী।

মাহফিলের সভাপতিত্ব করেন মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মুহাম্মদ হেলাল ফারুক মুন্না।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এ.পি.পি এডভোকেট তাজুল ইসলাম, উত্তর জেলা যুবদল নেতা সেলিম উদ্দীন ও সাইদুল ইসলাম, ছাত্রদল নেতা জাহেদ, নুরুল আসাদ রিমন, উত্তর গশ্চি জামে মসজিদের সভাপতি মুহাম্মদ ইলিয়াস তালুকদার, সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল লতিফ, উপদেষ্টা মুহাম্মদ এমদাদুল ইসলাম, মীর হোসেন তালুকদার, হাফেজ আহমদ কবির, হাফেজ মজিদ, হাফেজ আরশাদ, ফারুক তালুকদার, এরশাদ তালুকদার, আব্দুল হাকিম, মুরাদ, ময়ূর, সাকিব, রাকিব, জিয়া, সাখাওয়াত, রায়হান, সোহেল, মুন্না তালুকদার, মিজান প্রমুখ।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত