বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

রোহিঙ্গা অপহরণকারীর হেফাজত থেকে কিশোরী উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামে রোহিঙ্গা অপহরণকারীর হেফাজত থেকে সাজিয়া সাখাওয়াত স্নিগ্ধা (১৬) নামের এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

গত মঙ্গলবার (২৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের মুছারখোলা এলাকার একটি বাড়ি থেকে তাঁকে উদ্ধার করা হয়।

মামলার এজাহার অনুযায়ী, গত ১৯ মে সকালে কোচিংয়ে যাওয়ার পথে রোহিঙ্গা যুবক আবদুল্লাহ আল মামুন (২০) ও তার সহযোগীরা ফুসলিয়ে কিশোরীটিকে অপহরণ করে। এরপর একাধিকবার অবস্থান পরিবর্তন করে তাকে লুকিয়ে রাখা হয়।

আদালতের নির্দেশে পিবিআই চট্টগ্রাম মেট্রো তথ্যপ্রযুক্তি ও নিজস্ব সোর্স ব্যবহার করে অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে কিশোরীটিকে উদ্ধার করে।

উদ্ধারের পর তাঁকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আদালতে তাঁর জবানবন্দি রেকর্ড করা হবে বলে জানিয়েছে পিবিআই।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত