বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

টেকনাফ প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :

সাংবাদিকদের ঐক্য বদ্ধ ও প্রেস ক্লাবের উন্নয়নের লক্ষ্যে টেকনাফ প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যার দিকে টেকনাফ প্রেসক্লাবের কার্যালয়ের হল রুমে জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত জরুরি মতবিনিময় সভায় টেকনাফ প্রেস ক্লাবের আহবায়ক আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে ও সদস্য সচিব সাইফুল ইসলাম সাইফীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- টেকনাফ প্রেসক্লাবের কার্য নির্বাহীর যুগ্ম আহবায়ক সিদ্দিকুর রহমান, টেকনাফ প্রেস ক্লাবের সদস্য গিয়াস উদ্দিন ভূলু, জিয়াবুল হক, জাকারিয়া আলফাজ, নাছির উদ্দীন রাজ, শাহ আলম বিপ্লব প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন- টেকনাফ ক্রাইম রিপোটার্স সোসাইটির সহ-সভাপতি এমএ হাসান, হাবিবুল ইসলাম, টেকনাফ ক্রাইম রিপোটার্স সোসাইটির ধর্ম বিষয়ক সম্পাদক ইব্রাহিম মাহমুদ।

সভায় টেকনাফ প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও পেশাদারভাবে পরিচালনার পাশাপাশি প্রেস ক্লাবের উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। সদস্যদের অংশগ্রহণে গঠনমূলক জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত