চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আজিজনগর সিটি গেইট এলাকায় দুপুর ১টার দিকে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। চট্টগ্রামমুখী একটি কাভার্ডভ্যান ও কক্সবাজারমুখী একটি এক্স-নোহা মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে এক্স-নোহা গাড়ির পাঁচ যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়।
নিহতের নাম মনছুর। তার বাড়ি বাঁশখালী উপজেলার বৈয়লছড়ি এলাকায়। তিনি পরিবার নিয়ে কক্সবাজার ভ্রমণের উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে যাত্রা করেছিলেন। নিহত মনছুরের পরিবারের আরও তিন সদস্য বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনায় কাভার্ডভ্যানের চালক ও সহকারীও আহত হন এবং তারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
চকরিয়া বানিয়াছড়া হাইওয়ে পুলিশ দুর্ঘটনাকবলিত দুটি গাড়ি উদ্ধার করে থানায় নিয়ে গেছে।


