বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

উখিয়ায় সমুদ্র সৈকতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজারের উখিয়ায় সমুদ্র সৈকতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড ও স্থানীয়রা। শনিবার (৩০ আগস্ট) দুপুরে ইনানী সমুদ্র সৈকতের ভাসমান অবস্থায় তাদের লাশ পাওয়া যায়।

নিহতরা হলেন— মনখালী বাঘঘোনা পাড়া গ্রামের নুর হোসনের ছেলে হাবিবুল আবছার (১৭) ও একই গ্রামের নাজির হোছনের ছেলে নাজমুল হোসেন সায়েম। স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার সকালে তারা বন্ধুদের সঙ্গে মাছ ধরতে গিয়ে পানিতে ভেসে যান।

শনিবার দুপুরে জেলেরা প্রথমে একটি লাশ দেখতে পেয়ে কোস্টগার্ডকে খবর দেন। পরে স্থানীয়রা ও কোস্টগার্ড মিলে লাশ উদ্ধার করে তীরে নিয়ে আসে। এরপর পরিবারের সদস্যরা শনাক্ত করেন। এর আগে শুক্রবার রাত আড়াইটার দিকে একই এলাকা থেকে সায়েমের মরদেহ উদ্ধার করা হয়েছিল।

উখিয়া থানার ওসি জিয়া উদ্দিন ও ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ দুর্জয় জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত