বুধবার, ৮ এপ্রিল ২০২৬
Single Top Banner

চট্টগ্রামে ইয়াবাসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন স্টেশন রোড নতুন রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ বাগেরহাটের দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো। শুক্রবার (২৯ আগস্ট ২০২৫) সকাল ৯টার দিকে পরিচালিত অভিযানে ১ হাজার ৯৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অভিযানটি অধিদপ্তরের উপপরিচালক হুমায়ুন কবির খন্দকারের তত্ত্বাবধানে ও উপপরিদর্শক গোপাল কৃষ্ণ দাসের নেতৃত্বে পরিচালিত হয়। গ্রেফতারকৃতরা হলেন— মো. আবু বক্কর খান (৪০) এবং মো. কবির হাওলাদার (৪৯)। তাদের দুই জনের বাড়ি বাগেরহাট জেলায়।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ইয়াবাগুলো বাগেরহাটে পাচার করা হচ্ছিল। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং ইয়াবার উৎস ও পাচার চক্রের অন্যান্য সদস্যদের শনাক্তে তদন্ত চলছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত