বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

মহিলা ভোটারদের অংশগ্রহণে দাঁড়িপাল্লার জয় নিশ্চিত করতে হবে: নজরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম-১০ সংসদীয় আসনের নির্বাচনী মহিলা সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মুহাম্মদ নজরুল ইসলাম প্রধান অতিথি বক্তব্যে বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি আদর্শ রাষ্ট্র গঠনে জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালীর বিজয় সুনিশ্চিত করতে মহিলা বিভাগের জনশক্তিকে দৃঢ়ভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, নির্বাচনী কাজে মহিলাদের ব্যাপক অংশগ্রহণই দাঁড়িপাল্লার জয় নিশ্চিত করবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী পেশী শক্তি দ্বারা নির্বাচন পছন্দ করে না এবং ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্তরা সর্বদা সতর্ক থাকবেন। যেকোনো পরিস্থিতিতে আমরা চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রস্তুত।

সমাবেশটি চট্টগ্রাম-১০ আসনের মহিলা বিভাগের কেন্দ্র কমিটি আয়োজন করে, সভাপতিত্ব করেন চট্টগ্রাম-১০ আসনের সহকারী পরিচালক ও মহানগর কর্মপরিষদ সদস্য হালিশহর থানা আমীর ফখরে জাহান সিরাজী এবং সঞ্চালনা করেন পাহাড়তলী থানা আমীর নুরুল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-১০ সংসদীয় আসন জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী।

এছাড়া বক্তব্য রাখেন ডবলমুরিং থানা আমীর মোঃ ফারুকে আযম, পাঁচলাইশ থানার আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাসান রুমি, হালিশহর থানার নায়েবে আমীর ড. শাহাদাত হোসেন, থানার সহকারী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মনজুরুল হক, ডবলমুরিং থানার সহকারী সেক্রেটারি ইমরানুল হক ও সাইফুল ইসলাম এবং ২৪ নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের সেক্রেটারি মাকসুদুর রহমান।

মহিলা দায়িত্বশীলাদের মধ্যে বক্তব্য রাখেন—মুহতারামা ফরিদা খানম (সেক্রেটারি, মহিলা বিভাগ, চট্টগ্রাম মহানগরী), মুহতারামা রেহেনা আক্তার রানু (সহকারী সেক্রেটারি ও চট্টগ্রাম-১০ আসন পরিচালিকা), সীমা সাদিকা (সেক্রেটারি, হালিশহর থানা), জয়নব বেগম (সেক্রেটারি, পাহাড়তলী থানা), খাদিজা বেগম (সেক্রেটারি, খুলশী থানা), তাহমিনা বেগম (সেক্রেটারি, ডবলমুরিং থানা), কানিজ ফাতেমা (সেক্রেটারি, পাঁচলাইশ থানা) এবং রাদিয়া সালসাবিল (ছাত্রী দায়িত্বশীলা, চট্টগ্রাম মহানগরী দক্ষিণ)।

সমাবেশে বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলারা উপস্থিত ছিলেন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত