বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

চবিতে ৪ তারিখ পর্যন্ত সকল পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বর্তমান পরিস্থিতি বিবেচনায় আগামী ৪ তারিখ পর্যন্ত সকল বিভাগ ও ইন্সটিটিউটের পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর।

তবে শতভাগ শিক্ষার্থীর উপস্থিতি নিশ্চিত করতে পারলে বিভাগীয় ক্ষমতাবলে পরীক্ষা নেয়ার সুযোগও দেয়া হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) পরীক্ষা স্থগিতের বিষয়ে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ।

তিনি জানান, আজকে সকল বিভাগ ও ইন্সটিটিউটের পরীক্ষা বন্ধ ছিল। আমরা বর্তমান পরিস্থিতি বিবেচনায় ২ তারিখ থেকে আগামী ৪ তারিখ বৃহস্পতিবার পর্যন্ত সকল বিভাগ ও ইন্সটিটিউটের পরীক্ষাও স্থগিত ঘোষণা করেছি। তবে বিভাগ যদি শতভাগ শিক্ষার্থীর উপস্থিতি নিশ্চিত করতে পারে তাহলে বিভাগীয় কমিটির সিদ্ধান্তক্রমে পরীক্ষা নিতে পারবে। সেক্ষেত্রে কোনো বাঁধা থাকবে না।

এবিষয়ে জানতে চাইলে চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ সাইফুল ইসলাম বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম শতভাগ শিক্ষার্থীর উপস্থিতির ভিত্তিতে বিভাগ চাইলে পরীক্ষা নিতে পারবে। তবে পরীক্ষা না হলেও যেসব বিভাগে পরীক্ষা নেই সেসব বিভাগগুলোতে ক্লাস চলমান থাকবে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত